বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

স্বাস্থ্য সহকারী পদে ভাইভার ‘প্রক্সি’ দিতে এসে ৩ যুবক আটক

প্রকাশ: ৮ মে ২০২৪ | ৮:২৮ অপরাহ্ণ আপডেট: ৮ মে ২০২৪ | ৮:২৮ অপরাহ্ণ
স্বাস্থ্য সহকারী পদে ভাইভার ‘প্রক্সি’ দিতে এসে ৩ যুবক আটক

সাম্পান ডেস্ক

চট্টগ্রামে স্বাস্থ্য সহকারী পদের ভাইভা পরীক্ষার ‘প্রক্সি’ দিতে এসে আটক হয়েছেন ৩ জন ভুয়া পরীক্ষার্থী।

বুধবার (৮ মে) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের আটক করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

আটককৃতরা হলো- বাঁশখালী উপজেলার কাথরিয়া গ্রামের
মো. জয়নাল আবেদিন চৌধুরী,চন্দনাইশ উপজেলা পশ্চিম কেশুয়া গ্রামের মো. জাবেদ এবং লোহাগাড়া উপজেলার সুখছড়ি গ্রামের রনি দাশ।

সুজন বড়ুয়া জানান, পরীক্ষার প্রবেশপত্রে ছবি পরিবর্তন করে পরীক্ষা দিতে এসেছেন তারা। যাচাই-বাছাইয়ের সময় তাদের প্রতি সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares