বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

স্থানীয় সাংবাদিকদের সাথে আকবর শাহ থানা জামায়াতের মতবিনিময় সভা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪ | ৬:৪৩ অপরাহ্ণ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ | ৬:৪৪ অপরাহ্ণ
স্থানীয় সাংবাদিকদের সাথে আকবর শাহ থানা জামায়াতের মতবিনিময় সভা

সাম্পান ডেস্ক 

চট্টগ্রাম নগরের আকবর  শাহ থানা জামায়াতে ইসলামীর  উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৫ নভেম্বর) অলংকারস্থ জামান হোটেলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন আকবর শাহ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী।এতে  জামায়াতের থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম,  সাংবাদিক এ বি মামুন সিদ্দিক, বাংলাদেশ সংবাদ উন্নয়ন সংস্থার সভাপতি মাহমুদুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ রুবেলসহ বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এসময় থানা আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী  বলেন,সাংবাদিকরা হলো জাতির বিবেক।তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর জাতির উন্নতি নির্ভর করে।তাই সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি গুরুত্ব দিতে হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares