বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

স্টেট ডিপার্টমেন্টের একজন পিয়নের সঙ্গেও শেখ হাসিনা দেখা করতে পারেন নি : খন্দকার মোশাররফ

প্রকাশ: ১৯ মে ২০২৩ | ১:৩৫ অপরাহ্ণ আপডেট: ১৯ মে ২০২৩ | ১:৩৫ অপরাহ্ণ
স্টেট ডিপার্টমেন্টের একজন পিয়নের সঙ্গেও শেখ হাসিনা দেখা করতে পারেন নি : খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয়  স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন,এই  সরকার এখন গলাবাজি করছে। যেটি কেউ বিশ্বাস করে না। স্টেট ডিপার্টমেন্টের একজন পিয়নের সঙ্গেও দেখা করতে পারেননি শেখ হাসিনা। জাপানে গেছিল, অনেক কথা বলে গেছিল যাওয়ার আগে। কিন্তু জাপান থেকে কিছুই আনতে পারেননি। আমেরিকা থেকেও কিছু আনতে পারেননি।

তিন শুক্রবার (১৯  মে)  চট্টগ্রাম নগরের কাজির দেউড়ির নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে  বেগম খালেদা জিয়ার মুক্তি ও ১০ দফা দাবিতে করা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন,এই সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। জনগণ এর সমুচিত জবাব দেবে।ক্ষমতায় টিকে থাকার জন্য তারা  আবারও গায়েবি মামলা ‍শুরু করেছে। আমরা বলতে চাই, আর কোনো গায়েবি মামলা হতে দেব না। তারা আবার  বাকশাল কায়েম করতে চায়। আমরা তা হতে দেব না।

তিনি বলেন, বিএনপিকে ১৪ বছর ধরে নির্যাতন করেও এতটুকু ক্ষতি করতে পারেনি। দমাতে পারেনি। জনগণ বিএনপির পক্ষে আছে। এই সরকার মেগা প্রকল্প করে মেগা দুর্নীতি করেছে। দুর্নীতির জন্য বাংলাদেশে দুর্ভিক্ষে পরিণত হয়েছে। দুর্নীতির টাকায় কানাডার বেগম পাড়ায় বাড়ি তৈরি করেছে। আমেরিকায় বাড়ি করেছে। এটি আমাদের কথা নয়, আদালতের কথা। এই সরকার দেশকে অন্ধকারে রেখে, অর্থনীতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares