বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ার মির্জারখীল দরবার অনুসারীদের আজ রোজা

প্রকাশ: ২২ মার্চ ২০২৩ | ২:৪৫ অপরাহ্ণ আপডেট: ২৩ মার্চ ২০২৩ | ৩:৩৩ পূর্বাহ্ণ
সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ার মির্জারখীল দরবার অনুসারীদের আজ রোজা

নিজস্ব প্রতিবেদক 

 

প্রায় ২০০ বছরের ঐতিহ্য মোতাবেক সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা। এরই ধারাবাহিকতায় দরবারের অনুসারী ৬০ গ্রামে আজ  বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা পালন শুরু হচ্ছে। আর বুধবার রাত থেকেই তারাবির নামাজ শুরু করেছেন এসব গ্রামের বাসিন্দারা।

জানা গেছে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়াসহ তৈলারদ্বীপের প্রায় ৬০ গ্রামের বাসিন্দারা আজ (বুধবার) রাতে তারাবির নামাজ ও বৃহস্পতিবার ভোর রাতে সেহরি খাবেন।

এ বিষয়ে মির্জারখীল গ্রামের বাসিন্দা ও ওই দরবারের অনুসারী কামরুল হাসান  বলেন, আমরা শুধু রোজা না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। বৃহস্পতিবার থেকে আমরা রোজা রাখব।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares