বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

সৈয়দ লোকমান চৌধুরী আল-সাঞ্জারী আল-মাইজভান্ডারির ইন্তেকাল

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ | ৫:১৯ অপরাহ্ণ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ | ৫:১৯ অপরাহ্ণ
সৈয়দ লোকমান চৌধুরী আল-সাঞ্জারী আল-মাইজভান্ডারির ইন্তেকাল

সাম্পান ডেস্ক 

হালিশহর হযরত সৈয়দ বশির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হালিশহর থানার সভাপতি শাহাজাদা সৈয়দ মঈনুদ্দিন চৌধুরী আল-সাঞ্জরী আল-মাইজভান্ডারির পিতা সৈয়দ লোকমান চৌধুরী আল-সাঞ্জারী আল-মাইজভান্ডারি  ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ( ১০ ডিসেম্বর)  বেলা সাড়ে ৩ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।রাত ১১ টার সময় সৈয়দ বশির শাহ মাজার সংলগ্ন স্কুল মাঠে মরহুমের জানাযার নামাজের ইমামতি করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব  অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। জানাজায় অংশ নেন সংসদ সদস্য মোঃ মহিউদ্দিন বাচ্চু, আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মোঃ মহরম হোসাইন, মাওলানা ওয়াহেদ মুরাদ, মাওলানা মহিউদ্দিন নকশেবন্দী, চসিক কাউন্সিলর অধ্যাপক ইসমাইল , বিশিষ্ট সমাজ সেবক এরশাদুল আমিন, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আশেক ভক্তবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares