প্রকাশ: ২৭ আগস্ট ২০২২ | ৮:০২ পূর্বাহ্ণ আপডেট: ২৭ আগস্ট ২০২২ | ৮:০২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি নেত্র নিউজ নামে সুইডেন ভিত্তিক একটি সংবাদ সংস্থার কাছে বাংলাদেশে গুম- খুনের বিষয়ে বক্তব্য দিয়ে আলোচনায় আসা বরখাস্তকৃত সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের বিরুদ্ধ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে
চাকরিচ্যুত এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার মানিকগঞ্জের দৌলতপুর থানায় মামলাটি করেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস।
চাকরিচ্যুত সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বিনয়ঘর গ্রামে। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে ডিওএইচএস আবাসিক এলাকায় থাকেন। লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান র্যাবের একটি ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন।
