বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সেই আকিব

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২ | ১২:২১ অপরাহ্ণ আপডেট: ১২ এপ্রিল ২০২২ | ১২:২১ অপরাহ্ণ
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সেই আকিব

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে মারাত্মকভাবে আহত সেই শিক্ষার্থী মাহাদি জে আকিবের মাথায় দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার হয়েছে। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে তিনি হাসাপাতাল থেকে বাবার সাথে বাড়ি চলে গেছেন।

জানা যায়,গত ২৮ মার্চ দ্বিতীয় দফা অস্ত্রোপচারের মাধ্যমে আকিবের মাথার হাড় সফলভাবে প্রতিস্থাপন করা হয়। অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরীর নেতৃত্বে প্রায় ৬ ঘণ্টা ধরে এ অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচারে নিউরোসার্জারি ও অ্যানেসথেসিয়া বিভাগের ৮-১০ জন চিকিৎসক অংশ নেন।
এর আগে গত বছরের ৩০ অক্টোবর প্রথম দফা অস্ত্রোপচারের সময় আকিবের মাথার হাড়ের একটি অংশ খুলে তার পেটের চামড়ার নিচে রাখা হয়েছিল। ২৮ মার্চ দ্বিতীয় দফা অস্ত্রোপচারে পেটের চামড়ার নিচে রাখা অংশটি বের করে সেটি মস্তিস্কে প্রতিস্থাপন করা হয়েছে। অর্থাৎ প্রথম দফায় অস্ত্রোপচারের প্রায় পাঁচ মাস পর সেই হাড় পুনরায় পেট থেকে বের করে মাথায় প্রতিস্থাপন করা হয়।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক নোমান খালেদ চৌধুরী বলেন, আকিবের অস্ত্রোপচার একটি চ্যালেঞ্জ ছিল। শেষ পর্যন্ত আমরা চ্যালেঞ্জ জয় করতে সক্ষম হয়েছি। আকিব এখন সুস্থ হয়ে বাড়ি চলে গেছেন। তাকে কয়েকদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে। এরপর পুনরায় আকিবকে ফলোআপ চিকিৎসার জন্য হাসপাতালে আসতে হবে। তাঁর কিছু ব্যায়াম রয়েছে। সেগুলো করতে হবে। এ ছাড়া মানসিক শক্তি ফেরানোর জন্য কিছু কাজ করতে হবে।

উল্লেখ্য, ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছরের ৩০ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রলীগের আ জ ম নাসির ও নওফেল গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।এসময় একপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী মাহাদী জে
হামলায় আকিবের মাথায় গুরুতর জখম হয়। ওই দিনই অস্ত্রোপচার করে তার মাথার হাড়ের অংশটি পেটের চামড়ার নিচে রাখা হয়। এ সময় তার মাথা সাদা ব্যান্ডেজে মোড়ানো ছিল। তাতে লেখা ছিল ‘হাড় নেই, চাপ দেবেন না।’ এই লেখাযুক্ত ব্যান্ডেজ সেই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ভাইরাল হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares