বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সুপ্রীম কোর্টের এটার্নি জেনারেলের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

প্রকাশ: ১০ মার্চ ২০২৪ | ৭:০৫ অপরাহ্ণ আপডেট: ১০ মার্চ ২০২৪ | ৭:০৫ অপরাহ্ণ
সুপ্রীম কোর্টের এটার্নি জেনারেলের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সুপ্রীম কোর্টের নির্বাচনে সহকারী এটর্নি জেনারেল সাইফুর রহমান সিদ্দিকী সাইফের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে  সম্মিলিত সাধারণ আইনজীবীরা। এসময় তারা হামলাকারীদের গ্রেফতার ও সঠিক বিচারের দাবী জানান।

রবিবার(১০ মার্চ) দুপুরে চট্টগ্রাম আদালতের আইনজীবী ভবন চত্বরে মহানগর দায়রা জজ এর অতিরিক্ত পি.পি রনি কুমার দের সভাপত্বিতে এস এম রাশেদ চৌধুরী ও এইচ আর নাজমীর যৌথ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু, এডভোকেট আব্দুল হক, এম এ নাসির, নজরুল ইসলাম সেন্টু, ফখরুল ইসলাম জাবেদ, মো. ইমরান, মো. নজরুল, তসলিম উদ্দিন, উজ্জল সরকার, আবদুল্লাহ হাসান পিকু।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. জিয়াউর রহমান, আইনজীবী জাহেদ বিন কাসেম, মিঠুন বিশ্বাস, আতিক মীর, সুকান্ত মজুমদার, একরাম উদ্দিন, সালাউদ্দিন মনসুর, আমজাদ চৌধুরী, প্রকৃতি চৌধুরী ছোটন, শোয়েব আলী চৌধুরী, সাইফুল আলম তারেক সহ আরও অনেকে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares