আজ ২০২২ সালের প্রথম দিন।নতুন আশা নতুন স্বপ্নের বাণী নিয়ে আজ উদিত হয়েছে নতুন সূর্য। ভরা পৌষে কুয়াশার হিমেল চাদর ছিন্ন করে উদ্ভাসিত হলো সোনালি আলোর সকাল। অন্য যে কোন দিনের চাইতে আজকের ভোরের আলো যেন বেশি মায়াময়।
নতুন বছরটি যেন প্রতিটি মানুষের মন থেকে সকল গ্লানি, অনিশ্চয়তা, হিংসা, লোভ ও পাপ দূর করে। করোনার কালোথাবা যেন পৃথিবীকে আর থামিয়ে দিতে না পারে।রাজনৈতিক হানাহানি কিংবা জঙ্গী-সন্ত্রাসমুক্ত হয়ে যেন আমাদের সাম্প্রদায়িকতামুক্ত প্রিয় স্বদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে।
নতুন বছরে দীপ্ত আলোয় সব অন্ধকার যেন ঝলসে গিয়ে ঝলমল করে উঠে চারিদিক; তা-ই সকলের প্রত্যাশা।অন্যায় অত্যাচার মুক্ত, ধর্ষণ মুক্ত একটি সোনার বাংলাদেশ। শুভ হোক, সুন্দর হোক নতুন বছর।
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে/তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।’ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এ কথার মতোই দুঃখ, কষ্ট সবকিছু কাটিয়ে নতুন জীবনের দিকে যাত্রার প্রেরণা নেবে মানুষ।স্বাগত ২০২২।
