বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সীমান্তে ওপার থেকে আসা গুলিতে সাবের হোসেন নামে এক ইউপি সদস্য আহত হয়েছেন।
সোমবার (১১ মার্চ) বিকেল পাঁচটার দিকে তিনি গুলিবিদ্ধ হন । পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৪টার দিকে সীমান্ত এলাকা জামছড়ি মসজিদের পাশে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন সাবের আহমদ। এ সময় সীমান্তের ওপার থেকে আসা একটা গুলি তার কোমড়ে এসে লাগে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আবু জাফর মোহাম্মদ ছলিম জানিয়েছেন, গুলিবিদ্ধ ইউপি সদস্য সাবের হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার আঘাত তেমন গুরুতর নয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এআইকে/এসএন
