বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডে অপহরণ ও হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩ | ৮:৪২ অপরাহ্ণ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৫ অপরাহ্ণ
সীতাকুণ্ডে অপহরণ ও হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের চাঞ্চল্যকর অপহরণ ও  হত্যাসহ ১০ মামলার পলাতক আসামি ডাকাত সাদ্দামকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার(২২ ডিসেম্বর)সীতাকুন্ডের জোরামতল এলাকায় একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ জানান, অপহরণ মামলার  প্রধান পলাতক আসামি ডাকাত সাদ্দাম  সীতাকুন্ড থানাধীন জোরামতল এলাকায় তার ভাড়া বাসায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে তাকে  গ্রেপ্তার করে। এসময় তার হেফাজতে থাকা একটি আগ্নেয়াস্ত্রের উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানায়, গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অপহরণ এবং হত্যাসহ সর্বমোট ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী  আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares