বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডে শিপইয়ার্ড বিষ্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১ | ১১:৫২ পূর্বাহ্ণ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ | ১১:৫২ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে শিপইয়ার্ড বিষ্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি জাহাজ ভাঙা কারখানায় বিষ্ফোরণ ঘটেছে। এতে মোট ৪ শ্রমিক আগুনে দগ্ধ হয়।

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড
থানার শীতলপুরের যমুনা শিপ ব্রেকার্সে এই বিষ্ফোরণের ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন— সোহেল রানা (২৫), জাহিদ হাসান (২৬), মিজানুর রহমান (৪০) ও মোহাম্মদ ফিরোজ (২৪)।

এই বিষয়ে যমুনা শিপ ব্রেকার্সের ব্যবস্থাপক মেজবাহ উদ্দিন বলেন, ‘জাহাজ কাটার সময় আগুনের স্ফুলিঙ্গ দেখে ওরা লাফ দেয়। তখন দুজন অগ্নিদগ্ধ আর দুজনের পায়ে আঘাত লেগেছে। ওদের জরুরিভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওখানে আমাদের অন্যান্য শ্রমিকরাও গেছে।’

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, যমুনা শিপ ব্রেকার্সে শ্রমিকরা কাজ করার সময় সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধ চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares