বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডে বাসে ক্রিস্টাল মেথ খুঁজে বের করলো কুকুর

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৬:৪৩ অপরাহ্ণ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩ | ৬:৪৩ অপরাহ্ণ
সীতাকুণ্ডে বাসে ক্রিস্টাল মেথ খুঁজে বের করলো কুকুর

সাম্পান ডেস্ক 

সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ খুঁজে বের করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষিত কুকুর।

জানা যায়, পাবনা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আসছে এমন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ভাটিয়ারী এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। সকালে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস থামানো হয়। বিজিবির প্রশিক্ষিত একটি কুকুরের মাধ্যমে ওই বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর একটি ব্যাগ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায় । তবে বহনকারী কাউকে না পাওয়ার কাউকে আটক করা সম্ভব হয়নি।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে তথ্য পাওয়ার পর মহাসড়কে টাস্কফোর্সের টিম সতর্ক অবস্থানে ছিল। অভিযানে বাস থেকে এক কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। জব্দ মাদক থেকে তিনটি স্যাম্পল তিনটি পরীক্ষাগারে পাঠানো হয়েছে। অবশিষ্ট মাদক মাদকদ্রব্য অধিদপ্তরের জিম্মায় আছে। অভিযানে কাউকে গ্রেফতার করা যায়নি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares