বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডে ট্রেনের সাথে ধাক্কা,৩ পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১:৪১ অপরাহ্ণ আপডেট: ২৭ আগস্ট ২০২৩ | ২:৫৯ অপরাহ্ণ
সীতাকুণ্ডে ট্রেনের সাথে ধাক্কা,৩ পুলিশ সদস্যের মর্মান্তিক  মৃত্যু

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সলিমপুরে পুলিশের টহল ভ্যানে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এতে তিন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

আজ রোববার (২৭ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার সলিমপুর ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

দূর্ঘটনায় নিহতরা হলেন মোহাম্মদ হোসাইন,  মিজানুর রহমান ও এসকান্দার আলী মোল্লা। তারা তিনজনই পুলিশের কনস্টেবল।আর দূর্ঘটনায় আহতরা হলেন  সাব ইনসপেক্টর সুজন শর্মা ও ড্রাইভার সমর চন্দ্র সূত্রধর।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক  বলেন, সীতাকুণ্ডে ট্রেন দূর্ঘটনায় হতাহত কয়েকজনকে আনা হয়েছে।এরমধ্যে  তিনটি লাশ আছে।আর দুইজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares