বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডে চাঁদার জন্য জামায়াত কর্মীর পায়ের রগ কাটলো বিএনপি নেতা

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯:১৭ অপরাহ্ণ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ | ৯:২৭ অপরাহ্ণ
সীতাকুণ্ডে চাঁদার জন্য জামায়াত কর্মীর পায়ের রগ কাটলো বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের আবুল কালাম নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে ও পায়ের রগ কেটে মারাত্মকভাবে আহত করা হয়েছে। চাঁদা না দেওয়ায় স্থানীয় বিএনপি নেতা জাফর আলমের নেতৃত্বে এই ঘটনা ঘটানো হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) রাতে সীতাকুণ্ড পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী জাফর আলম একজন পোল্ট্রি খামার ব্যবসায়ী।তিনি জামায়াতের যুব বিভাগের ওয়ার্ড সভাপতি। আর হামলায় নেতৃত্ব দেয়া জাফর আলম পৌর বিএনপির সদস্য মোহাম্মদ আলীর ছোট ভাই। সে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী বলে পরিচিত। গুরুতর আহত আবুল কালাম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

ভুক্তভোগী আবুল কালাম বলেন, রবিবার রাতে একটি পিকআপ ভ্যান পৌরসভার হাসান গোমস্তা এলাকায় আমার খামারে মুরগির বাচ্চা নিয়ে আসে। এ সময় স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ আলীর ছোট ভাই জাফরসহ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত পিকআপ ভ্যানটি আটকে দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পাশাপাশি পিকআপ ভ্যানের চালককে মারধর শুরু করে।

আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনার প্রতিবাদ করলে তারা আমাকে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর ঢেবার পাড় এলাকার ঘাটের কাছে নিয়ে গিয়ে আমার ডান পা ও ডান হাত কুপিয়ে বেধড়ক মারধর করে। পরে মৃত ভেবে ফেলে চলে যায়। স্থানীয় এক যুবক গভীর রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমাকে দেখে উদ্ধার করে।

আবুল কালামের উপর হামলার প্রতিবাদে আজ সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ড পৌরসভায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলামী। মিছিলটি সীতাকুণ্ড কামিল মাদ্রাসার সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর সীতাকুণ্ড মডেল থানার সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারী সাবেক কমিশনার আবু তাহের বলেন,এসময় প্রধান অতিথি আবু তাহের বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জামায়াত কর্মী আবুল কালাম আজাদের ওপর হামলাকারী চাঁদাবাজদের গ্রেফতার করতে হবে। অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে। তিনি বলেন, এর আগে বাড়বকুণ্ডের মাহমুদাবাদে জামায়াত নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। অথচ গত দুই মাসেও চিহ্নিত সেসব হামলাকারীদের কাউকে পুলিশ গ্রেফতার করেনি।

উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি
কুতুব উদ্দিন শিবলী বলেন, সীতাকুণ্ডে একের পর এক চাঁদাবাজি-সন্ত্রাসী হামলা হচ্ছে। অবিলম্বে এসব বন্ধ করতে হবে। না হয় জামায়াতের কর্মীরা ঘরে বসে থাকবে না। চিহ্নিত এসকল সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে জামায়াত বদ্ধপরিকর।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares