বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডে ইয়াবাসহ তালিকাভুক্ত দুই সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩ | ৩:৩০ অপরাহ্ণ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩ | ৩:৩০ অপরাহ্ণ
সীতাকুণ্ডে ইয়াবাসহ তালিকাভুক্ত দুই সন্ত্রাসী গ্রেপ্তার

সাম্পান ডেস্ক

সীতাকুণ্ডে তালিকাভুক্ত দুই সন্ত্রাসীকে ২২শ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ১০ টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলওয়ে দিঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সীতাকুণ্ড পৌরসভার দক্ষিণ মহাদেবপুরের মৃত আব্দুল আজিজের ছেলে জাফর আলী (৪০)।তার সহযোগী ফকিরহাট এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল মান্নান প্রকাশ মনা (৩৮)।

পুলিশ জানায়,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতা করার লক্ষ্যে অবস্থান করার খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জাফর আলী ও আব্দুল মান্নানকে আটক করা হয়। জাফরের দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।

সীতাকুণ্ড মডেল থানার ওসি কামাল উদ্দিন বলেন, গ্রেফতার জাফর সীতাকুণ্ডের ত্রাস মোহাম্মদ আলীর সেকেন্ড ইন-কমান্ড। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা আছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে থানায় ৩টি মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares