বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার কারখানায় বিষ্ফোরণ,বহু হতাহতের আশঙ্কা

প্রকাশ: ৪ মার্চ ২০২৩ | ১১:১৮ পূর্বাহ্ণ আপডেট: ৪ মার্চ ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ
সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার কারখানায় বিষ্ফোরণ,বহু হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় একটি অক্সিজেন প্লান্টে বিষ্ফোরণ ঘটেছে।এতে দুইজনের লাশ ও কমপক্ষে ২০ জন আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।নিহতের সংখ্যা বাড়তে পারে।

জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কদম রসুল (কেশবপুর) এলাকার ওই অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা মো. ফজলে রাব্বি বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। এখনও বিস্তারিত জানতে পারিনি।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরে আলম আশেক শনিবার বিকেল সাড়ে ৫ টায় বলেছেন, সীতাকুণ্ডে বিষ্ফোরণে আহত ১০ জনকে এখানে আনা হয়েছে।এদের মধ্যে দুইজন মারা গেছেন।বাকিদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বিস্তারিত আসছে…

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares