নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নুরুল কাদের (২২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুন) দুপুর ২টায় বেসরকারি হাসপাতাল পার্কভিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নুরুল কাদের বাঁশখালীর পূর্ব চেচুরিয়ার একেএম ফাইজুর রহমান চৌধুরীর ছেলে।তিনি
বিএম কনটেইনার ডিপোতে গাড়ির মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।
পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, ‘আজ দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুল কাদের নামের আহত একজনের মৃত্যু হয়েছে। আগুনে তার শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। সকাল থেকে তার কন্ডিশন ভালো ছিল না। তাকে লাইফ সাপোর্টও দেওয়া হয়েছিল।’
এনিয়ে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপো ট্র্যাজেডিটে এখনো পর্ মৃতের সংখ্যা বেড়ে ৪৮ জনে দাঁড়িয়েছে।এরআগে শনিবার রাত ৩ টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গাউসুল আজম নামের ফায়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয়।
