সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী পন্থিছিলা ইসলামিয়া দাখিল বিজ্ঞান মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার ( ৫ মে) সীতাকুণ্ডের একটি কনভেনশন হলে প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে প্রথমবারের মতো এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও হাফেজ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার জনাব মাওলানা শহীদুল্লাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহকারী সুপার জনাব মাওলানা মিজানুর রহমান। মুখ্য অলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব ইখলাস উদ্দিন এবং জনাব মাওলানা আব্দুল কুদ্দুস।
অনুষ্ঠানে বক্তারা বলেন-শিক্ষা,দক্ষতা, ধার্মিকতা এবং একতার মাধ্যমে সমাজ এবং রাষ্ট্রে মাদ্রাসা শিক্ষার প্রসারে ভুমিকা রাখতে হবে।ইসলামি আদর্শের ধারক হয়ে নিজেকে সমাজে উপস্থাপন করতে হবে।
কাজ করতে হবে মানবতার কল্যাণে।বক্তারা অত্র মাদ্রাসা এবং পরিষদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। পাশাপাশি মাদ্রাসার ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র পরিষদের পক্ষ থেকে হাফেজ একরামুলহক,আনোয়ারুল আজিম,তাজুল ইসলাম,মাইনুদ্দিন মহিন,মোস্তাফিজুর রহমান,আইয়ুব আলী, ইলিয়াস হোসেন,আরিফ ভূইয়া,হাফেজ তারেক হোসেন,মাকসুদ, হাফেজ ফারুক প্রমুখ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
