বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সিইউজে নির্বাচনে স্থগিতাদেশ

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২ | ৪:২৬ অপরাহ্ণ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ | ৪:২৭ অপরাহ্ণ
সিইউজে নির্বাচনে স্থগিতাদেশ

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাচনে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। সংগঠনের সাবেক সেক্রেটারি হাসান ফেরদৌসের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ এসএম জিললুর রহমান এ আদেশ দেন।

বাদীর আইনজীবী আশিস দত্ত বলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নির্বাচনে গত ১১ জানুয়ারি ঘোষিত তফসিল ও ৩১ জানুয়ারির নির্বাচনের যাবতীয় কার্যক্রম স্থগিত করা জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে স্থগিত করার আদেশ দিয়েছেন।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি সিইউজে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ভোটার তালিকা থেকে বাদ পড়ায় আদালতে আবেদন করেন সাংবাদিক মো. হাসান ফেরদৌস।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares