বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি

প্রকাশ: ১১ মে ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ আপডেট: ১১ মে ২০২২ | ১২:৫২ অপরাহ্ণ
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ডায়রিয়ায় আক্রান্ত  হয়ে হাসপাতালে ভর্তি

সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. কামরুল ইসলাম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের “ভিভিআইপি” কেবিনে চিকিৎসাধীন।

কামরুল ইসলাম হাসপাতালে ভর্তি হওয়ার পর হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. খলিলুর রহমানকে প্রধান করে ১৫ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে ডা. খলিলুর রহমান জানান, ভর্তির পরপরই প্রয়োজনীয় তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছে। তবে অবস্থার অবনতি ঘটার শঙ্কা থাকায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ঢাকায় রেফার্ড করা হচ্ছে

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares