বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাবরিনা চৌধুরীর উদ্যোগে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৬:৪৫ অপরাহ্ণ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২২ | ৬:৪৫ অপরাহ্ণ
সাবরিনা চৌধুরীর  উদ্যোগে চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

সাম্পান ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে চট্টগ্রাম শহরে কয়েকটি মসজিদ, মন্দির-গীর্জায় বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য সাবরিনা চৌধুরী।

বুধবার (২৮ সেপ্টেম্বর) পথশিশুদেরকে সাথে নিয়ে কেক কাটা শেষে বৃক্ষরোপণ করা হয়।

এ বিষয়ে সাবরিনা চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বাংলাদেশকে অনেক সামনে এগিয়ে নিয়ে গেছেন। আজ বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এমন প্রধানমন্ত্রীর জন্য সবার কাছে দোয়া চাই। আল্লাহ যেন উনাকে দীর্ঘ হায়াত দান করেন।’

এতে অন্যান্যদের মধ্যে সবুজ পরিবেশ আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক মহিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক আমজাদ, উপ-সম্পাদক আমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা সিমা, উপ সম্পাদক নওরীন ও বর্ষা, সহ সম্পাদক নুসরাত, সুমাইয়া ও বিনতি এবং জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরমান, শহিদুল, মাসুম, ইরফান ও অমিত উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares