বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাতকানিয়া প্রেসক্লাবের কমিটি গঠন:সভাপতি খোকন, সম্পাদক জাহেদ

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২ | ১০:৫৫ পূর্বাহ্ণ আপডেট: ১৪ আগস্ট ২০২২ | ১১:০৩ পূর্বাহ্ণ
সাতকানিয়া প্রেসক্লাবের কমিটি গঠন:সভাপতি খোকন, সম্পাদক জাহেদ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে।

শনিবার ১৩ আগষ্ট (শনিবার) সকালে সাতকানিয়া প্রেসক্লাবের নিজস্ব ভবনে এক সভার মাধ্যমে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সর্বসম্মতিক্রমে সাতকানিয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক যুগান্তর এবং দৈনিক পূর্বকোনের বিশেষ প্রতিনিধি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকনকে সভাপতি ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি মোঃ জাহেদ হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়।

১১ সদস্য বিশিষ্ট কমিটিতে দৈনিক পূর্বকোণ সাতকানিয়া প্রতিনিধি ইকবাল মুন্নাকে সংগঠনিক সম্পাদক, দৈনিক সাঙ্গুর নুরুল ইসলাম সবুজকে অর্থ সম্পাদক, দৈনিক ইনকিলাবের সৈয়দ জুনাইদ মোঃ হাবিবুল্লাহকে প্রচার সম্পাদক, দৈনিক আমাদের চট্টগ্রামের নাজিম সালামকে দপ্তর সম্পাদক, সি-ভয়েজের আবরার শাহরিয়ার সম্রাটকে সহ সম্পাদক করা হয়েছে।কমিটিতে বিএনএ’র সৈয়দ গোলাম নবী, দৈনিক মানবজমিনের তারেকুল ইসলাম, ওয়েম্যান ভয়েজের সাজিয়া আফরিন, ঢাকা ট্রিবিউনের শঙ্কর কান্তি দাশকে নির্বাহী সদস্য নির্বাচিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares