বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাতকানিয়ায় দুর্ধর্ষ ‘শিবির’ ক্যাডার জামশেদ গ্রেফতার

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ১০:০৮ পূর্বাহ্ণ আপডেট: ১৩ মার্চ ২০২৩ | ১০:০৮ পূর্বাহ্ণ
সাতকানিয়ায় দুর্ধর্ষ ‘শিবির’ ক্যাডার জামশেদ গ্রেফতার

সাতকানিয়া প্রতিনিধিঃ

সাতকানিয়া কাঞ্চনার দুর্ধর্ষ শিবির ক্যাডার জামশেদকে নলুয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নলুয়া ইউনিয়নের হাঙ্গরমুখ বাজারের নবীর দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি স্বীকার করেছেন ঢেমশা তদন্তকেন্দ্রের এসআই জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, সাম্প্রতিক সময় পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে গেছে। বহিরাগত শিবির ক্যাডার জামশেদ, ফাহিমসহ গুটিকয়েক সন্ত্রাসী স্থানীয় প্রভাবশালীদের ইন্ধনে পুরো এলাকাকে অশান্ত করে রেখেছে। মারধর ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে একাধিক। তাই প্রশাসন বিশৃঙ্খলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে বেশ তৎপর। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামশেদকে গ্রেফতার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, জামশেদ বড় মাপের শিবির ক্যাডার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে মিন্টু ও কামালের আশ্রয় পশ্রয়ে থাকেন নলুয়ার পূর্ব গাটিয়াডেঙ্গায়। সেখানেও বাহিনী গঠনের মাধ্যমে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে জামশেদ। তার কাছে বেশকিছু আগ্নেয়াস্ত্রও রয়েছে বলে অভিযোগ আছে। সম্প্রতি গত বছরের ১৩ আগস্ট রাতে নলুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. মহিউদ্দিনের বাড়িতে গুলিবর্ষণ করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। পরবর্তীতে ১৯ ডিসেম্বর রাতে মহিউদ্দিনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি বন্দুক, হকিস্টিক, লোহার রড দিয়ে পিঠিয়ে মৃত ভেবে ফেলে যায় জামশেদরা। ওই হামলার পর মহিউদ্দিন অনেকটা পঙ্গু জীবনযাপন করছে। এসব ঘটনায় মামলা হয়েছে সাতকানিয়া থানায়। সর্বশেষ ২০ জানুযারি রাতে সাতকানিয়া থানা যুবলীগের সাবেক নেতা শাকিলের ঘরে গুলি বর্ষণের ঘটনায়ও সন্দেহের তীর তার দিকে।
এছাড়া জামশেদ সোনা চোরাচালানের সাথে জড়িত বলেও অভিযোগ রয়েছে। কিছুদিন ঘনঘন দুবাই যাওয়া আসা করে প্রচুর সোনা পাচার করেছে জামশেদ। অনেকের সোনা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মূলত মিথ্যা তথ্যে প্রতারণার মাধ্যমে বানানো পাসপোর্টে সে সোনা চোরাকারবারের কাজ করতেন এমন অভিযোগ স্থানীয়দের।
গত ৪ ফেব্রুয়ারি হাঙ্গরমুখ বাজের সাতকানিয়া থানা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে স্থানীয়দের সাথে মতবিনিময় করে। ওই সভায় ওসি ইয়াসির আরাফাত শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসী জামশেদের নাম উল্লেখ করে বহিরাগত সন্ত্রাসীদের এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী করেন।

এ প্রসঙ্গে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত বলেন, শিবির ক্যাডার জামশেদকে গ্রেফতার করা হয়েছে। তাকে আইনের আওতায় আনার পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইনী পক্রিয়ায় জামশেদকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে রিমান্ড চাওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares