বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

সাতকানিয়ায় ছেলের হাতে বাবা খুন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ আপডেট: ১০ নভেম্বর ২০২৫ | ১১:১২ পূর্বাহ্ণ
সাতকানিয়ায় ছেলের হাতে বাবা খুন
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত আহমেদ হোসেন (৫২) নয়াপাড়া গ্রামের জলিল বক্সের ছেলে।  ঘটনার পর তার ছেলে রিয়াদ হোসেন (২৫) পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার।
ওসি কাওসার বলেন, রিয়াদ নিহত ব্যক্তির বড় ছেলে। সে গ্রামে টমটম চালায়। পারিবারিক বিষয় নিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাবা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে ছেলে রিয়াদ ঘরে থাকা ছুরি নিয়ে তার বাবার গলায় আঘাত করে।
এতে গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ততক্ষণে রিয়াদ পালিয়ে যায়। পরিবারের অন্যান্য সদস্যরা তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ হাসপাতাল থেকে লাশ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
 
রহা

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares