নিজস্ব প্রতিবেদক
সাতকানিয়ার এওচিয়ায় দিন দুপুরে প্রকাশ্য অস্ত্রশস্ত্র নিয়ে ব্যক্তি মালিকানাধীন একটি ইটভাটা দখলের অভিযোগ উঠেছে।স্থানীয় সংসদ সদস্য আবু রেজা নদভীর ইন্ধনে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে ‘শাহ মজিদিয়া ব্রীকস (এসএমবি) নামের এই ইটভাটায় লুটপাট, ভাংচুর ও ভাংচুর হয়েছে বলে দাবি করেছেন মালিকপক্ষ।
আজ শনিবার (২৭ মে) চট্টগ্রাম নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে ইটভাটাটির মালিক কামালউদ্দিনের স্ত্রী মোর্তজা বেগম এই বিষয়ে বিস্তারিত বর্ণনা দেন।
মোর্তজা বেগম বলেন, আমার স্বামী মো. কামালউদ্দিন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সম্প্রতি তাঁর দুরারোগ্যব্যাধি ক্যান্সার ধরা পড়ে। তিনি এখন চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে অপারেশন পরবর্তী চিকিৎসাধীন আছেন। গত ১৬ মে থেকে তিনি মুমূর্ষ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।এই সুযোগে স্থানীয় একটি চক্র আমার স্বামীর অংশীদারী প্রতিষ্ঠান এওচিয়া ইউনিয়নের ছনখোলায় অবস্থিত শাহ মজিদিয়া ব্রীকস (এসএমবি) দখলের প্রচেষ্টা শুরু করে।আর এতে সরাসরি সহযোগিতা করছেন স্থানীয় সংসদ সদস্য আবু রেজা নদভী।।
তিনি বলেন, ইটভাটাটি দখল করার জন্য এমপি নদভীর ইশারায় আমার অসুস্থ স্বামীসহ ১৪ জনকে আসামী করে গত ২৩ মে একটি ভুয়া চাঁদাবাজি মামলা করা হয়।আর এই সুযোগেই একই দিন বিকাল ২টা থেকে আমার স্বামীর অংশীদারী প্রতিষ্ঠান এওচিয়া ইউনিয়নের ছনখোলায় অবস্থিত শাহ মজিদিয়া ব্রীকস (এসএমবি) এ একদল অস্ত্রধারী লোক এওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিকের নেতৃত্বে অনধিকার প্রবেশ করে এবং লুটপাট শুরু করে। মরাণান্ত্র ঠেকিয়ে আমার স্বামীদের নিয়োগকৃত কর্মচারীদের ফিল্ড ছাড়তে বাধ্য করে এবং অস্ত্রের মুখে কয়েকজনকে জিম্মি করে ব্রিকফিল্ডে উৎপাদিত ইট, ক্যাশ ৫ লাখ টাকা , হিসাবের খাতাপত্র নিয়ে যায়।
তিনি আরও বলেন, সেই ২৩ তারিখ থেকে আজ ২৭ তারিখ পর্যন্ত ধারাবাহিকভাবে লুটপাট চলছে ।প্রতিদিন ব্রিকফিল্ড থেকে ৩০/৪০ গাড়ি ইট নিয়ে যাওয়া হচ্ছে। এই পর্যন্ত যা ইট নিয়ে গেছে তার আর্থিক মূল্য প্রায় পঞ্চাশ লাখ টাকা। আমাদের একজন কর্মচারী ইসহাক ও একজন ভূমি মালিক সৈয়দুল হক ঘটনাস্থল দেখতে গেলে বেদড়ক মারধর করে এমনকি সৈয়দুল হকের বাড়িতেও হামলা করে। এই বিষয়ে আমাদের পক্ষ থেকে স্থানীয় থানা ও উপজেলা প্রশাসনের সাথে প্রতিকার চেয়ে বারবার যোগাযোগ করা হয়েছে। কিন্তু কোনপক্ষই আমাদের ডাকে সাড়া না দেয়ায় আমরা প্রতিকারহীনভাবে অসহায় ও উপায়হীন হয়ে পড়েছি। তাই বাধা হয়ে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি। প্রশাসনের এই নিরবতা রহস্যজনক বলে আমার কাছে মনে। হয়। একই সাথে আমার আশা করছি সময়ক্ষেপন হলে এই ব্রিকফিল্ডের আরো যা ইট আছে সব নিয়ে যাবে।
লিখিত বক্তব্যে মোর্তজা বেগম বলেন,এমপি নদভী সাহেবের প্রত্যক্ষ ছত্রছায়ায় আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম হয়েছে। যে সব সন্ত্রাসীরা ব্রিকফিল্ড লুটপাট করে যাচ্ছে তাদের অনেক ভিডিওচিত্র আমাদের হাতে আছে। আমরা ভিডিওতে দেখতে পাই তারা সকলেই একাধিক হত্যা, খুন, ধর্ষন অপহরণ, নাশকতার মামলার আসামী। তাদের সবার হাতে অবৈধ অস্ত্র রয়েছে। এমপির আশকারা পেয়ে এই সন্ত্রাসীরা ধরাকে সরা জ্ঞান করছে। এই সন্ত্রাসীরাই গত ঈদুল ফিতরের পরেরদিন ৪ বছরের শিশু রাফিকে গুলিবিদ্ধ করে গুরুতর আহত করে। এতকিছুর পরও এমপির প্রভাবে পুলিশ প্রশাসন তটস্থ ও নীরব দর্শক এখন। ব্রিকফিল্ডে মজুদ থাকা ইট তারা ট্রাকযোগে বোঝাই করে লুট করে নিয়ে যাচ্ছে । আজকে যখন সাংবাদিক সম্মেলন চলছে তখনও পর্যন্ত উক্ত ব্রিকফিল্ড এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে। এই লুটপাটের সমস্ত ঘটনার নেতৃত্ব দিয়েছেন এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক।
তিনি বলেন, নজরুল ইসলাম মানিক এওচিয়া এলাকার মূর্তমান আতঙ্ক। তার নামে হত্যা, নারী ধর্ষন, পরিবেশ অধিদপ্তরের বহু মামলা রয়েছে। চেয়ারম্যান থাকা অবস্থায় ক্ষমতার ব্যাপক অপব্যবহার করেছেন তিনি। অনেক ভিডিও ভাইরাল হয়েছে তার দ্বারা নিরিহ মানুষ নির্যাতনের। চেয়ারম্যান হবার আগে ও পরে মানিকের ধারাবাহিক অপকর্ম রয়েছে যা বলে শেষ করা যাবে না। সাংবাদিক নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বহুবার মানিক সংবাদ শিরোনাম হয়েছে। আমাদের এলাকার এমপি সাহেব এই মানিকের মাধ্যমে অত্র এলাকার যত ন্যাক্করজনক ঘটনা সব ঘটিয়ে যাচ্ছেন। সন্ত্রাসের গডফাদার এমপি নদভী ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন। তার বিরুদ্ধে এলাকার জনরোষ ফুঁসে উঠেছে।
