বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন গ্রেপ্তার

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪ | ৫:১৫ অপরাহ্ণ আপডেট: ২১ জানুয়ারি ২০২৪ | ৫:১৫ অপরাহ্ণ
সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিলন গ্রেপ্তার

সাম্পান ডেস্ক 

কোতোয়ালী থানার ৬ মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত প্রতারক চক্রের মূল হোতা মো. ওবাইদুল আশ্রাফ মিলনকে(৪৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

রবিবার (২১ জানুয়ারি )পাঁশলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার মৃত মমতাজ আলীর ছেলে ।তিনি খাতুনগঞ্জের মোল্লা মার্কেটের মেসার্স তানিয়া এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান চালায়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর পাঁশলাইশ থানার মুরাদপুর এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, গ্রেপ্তার আসামি ২০১৮ সালে মামলার পর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে নগরের মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করি।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares