বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাগরিকা রোড ও মুনসুরাবাদে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩ | ৭:০৯ অপরাহ্ণ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ | ৭:১০ অপরাহ্ণ
সাগরিকা রোড ও মুনসুরাবাদে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক 

নগরের মুনসুরাবাদ ও সাগরিকা স্টেডিয়ামের পাশে চট্টগ্রাম সিটি করপোরেশনের জায়গা ও ফুটপাতের ওপর গড়ে উঠা শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

আজ বুধবার সকালে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, অভিযানে  মুনসুরাবাদ হযরত মুনসুর আলী শাহ মাজার সংলগ্ন সিটি কর্পোরেশনে জায়গা অবৈধ দখল মুক্ত করা হয় এবং সাগরিকা স্টেডিয়াম মোড়, কাস্টম একাডেমি ও সাগরিকা রাস্তার মোড় পর্যন্ত ফুটপাতের উপর শতাধিক অবৈধ স্থাপনা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুমোদন হীন স্ল্যাপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। একইসাথে ব্যবসায়ীদের আগামী তিন দিনের মধ্যে সিটি কর্পোরেশনের অনুমোদন নিয়ে স্ল্যাব স্থাপনের নির্দেশনা দেয়া হয়।

চসিকের  এস্টেট শাখা, পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও সিএমপি প্রশাসন  এই অভিযানে ম্যাজিষ্টেটকে সহায়তা করেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares