বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাংবাদিক হামিদুল ইসলামের মায়ের মৃত্যুতে সিএমইউজে’র শোক

প্রকাশ: ৩ অক্টোবর ২০২২ | ১২:২৮ অপরাহ্ণ আপডেট: ৩ অক্টোবর ২০২২ | ১২:২৮ অপরাহ্ণ
সাংবাদিক হামিদুল ইসলামের মায়ের মৃত্যুতে সিএমইউজে’র শোক


সাম্পান ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সদস্য ও দৈনিক ইত্তেফাকের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হামিদুল ইসলামের মা হোসনে আরা হাবিব গত ২ অক্টোবর রোববার গভীর রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মৃত্যুকালে মরহুমা এক পুত্র ও চার কন্যা ছাড়াও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আজ ৩ অক্টোবর সোমবার বাদ জোহর চট্টগ্রাম নগরীর মেহেদীবাগস্থ সরকারি কলোনী মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁকে নগরীর গরীবুল্লাহ শাহ কবরস্থানে দাফন করা হয়।

এদিকে হোসনে আরা হাবিবের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares