বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সাংবাদিক বদরুল ইসলাম মাসুদের ইন্তেকালে সিএমইউজে’র শোক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ৫:১২ পূর্বাহ্ণ আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ৫:১৪ পূর্বাহ্ণ
সাংবাদিক বদরুল ইসলাম মাসুদের ইন্তেকালে সিএমইউজে’র  শোক

সাম্পান ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)র সদস্য সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার রাত ১০টার দিকে বাসায় থাকার সময় হঠাৎ অসুস্থতা বোধ করলে তাঁকে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান বলে জানান তাঁর বড় ভাই বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু।

তিনি দৈনিক আজকের পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি ছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক সাঙ্গুর যুগ্ম সম্পাদক তারও আগে দৈনিক সমকালের প্রতিনিধি ছিলেন। তিনি পাহাড়ী জীবন ধারা নিয়ে লেখা “পাহাড়ের জীবনচিত্র” নামে বইয়ের লেখক। বইটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

মৃত্যুকালে বদরুল ইসলাম মাসুদের বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, মেয়েসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সংগঠনের সদস্য বদরুল ইসলাম মাসুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দ।এক বিবৃতিতে সিএমইউজের সভাপতি মুহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান মরহুমের শোকাহত পরিবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares