নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম নগরের নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় চোরাই তেলে পরিচালিত সেই ইমাম শরীফ ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।পরে যাচাই বাছাই শেষে এই ফিলিং স্টেশন সিলগালা করে দেয়া হয়।
বুধবার ( ২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, বিষ্ফোরক পরিদপ্তর ও বিএসটিআইয়ের কর্মকর্তাদের একটি টিম অভিযান চালিয়ে এই ফিলিং স্টেশন বন্ধ করে দেন।
অভিযানে থাকা বিষ্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিদর্শক মেহেদী ইসলাম খান বলেন, নিয়মবহির্ভূতভাবে জ্বালানি তেল বিক্রির অপরাধে সল্টগোলা এলাকার ইমাম শরীফ পেট্রোল পাম্পের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।অভিযানে বিস্ফোরক পরিদপ্তরের পাশাপাশি পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জিসান বিন মাজেদ, বিএসটিআই ও যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, অভিযানে এসে দেখতে পাই যারা এখন এই পেট্রোল পাম্পা চালাচ্ছেন তারা হাইকোর্টে একটা রিট করেছেন।বিষয়টি বিচারাধীন বলে আমরা আপাতত জরিমানা বা অন্য কোন শাস্তি দেইনি।তবে আদালতের সুরহা না হওয়া পর্যন্ত এই পেট্রোল পাম্পা বন্ধ থাকবে।
উল্লেখ্য, রাষ্ট্রয়াত্ত যমুনা অয়েল কোম্পানির দীর্ঘদিনের ডিলার ইমাম শরীফ ফিলিং স্টেশন। তবে বিভিন্ন মামলা জটিলতার কারণে গত ৮ মার্চ এই পাম্পে তেল দেয়া বন্ধ করে দেয় যমুনা অয়েল কর্তৃপক্ষ।তবে যমুনা অয়েল কোম্পানি তেল না দিলেও এই পাম্পের কার্যক্রম চালু রাখে ফিলিং স্টেশনটি।পরে যানা যায়, বিভিন্ন জায়গা থেকে ট্রাকে করে চোরাই তেল এনে এই পাম্পে বিক্রি করা হচ্ছিল।বিষয়টি নিয়ে গত ২৯ মার্চ একটি জাতীয় দৈনিকে ‘চট্টগ্রামে চোরাই তেলে চলছে পেট্রোল পাম্প ‘ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্টদের।
