বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সরকারের ভাবমূর্তি উজ্জল করতে চমেক হাসপাতাল পরিচালকের অনুরোধ

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২ | ৬:৩০ অপরাহ্ণ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ | ৬:৩২ অপরাহ্ণ
সরকারের ভাবমূর্তি উজ্জল করতে চমেক হাসপাতাল পরিচালকের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক

সরকারের ভাবমূর্তি উজ্জল করার জন্য সবার কাজ করা উচিৎ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।


সোমবার বিকেলে চমেক হাসপাতালের কনফারেন্স কক্ষে ইন্টার্ণ চিকিৎসক পরিষদ (ইচিপ) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই অনুরোধ করেন।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, ‘তোমাদের সামনে আমাদের দেশের জন্য, দশের জন্য অনেক করার আছে। আমাদের সবাইকে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করা উচিত।’


তিনি আরো বলেন, ‘যারা দেশকে ভালোবাসেন, যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, সবাইকে একসাথে ভালোভাবে কাজ করতে হবে। যেন জনগনকে আমরা ভালোভাবে সেবা দিতে পারি। আমাদের সেবার মান দিয়ে যেন তাদের সন্তুষ্ট করতে পারি। আশা করি আমরা তা পারবো।’

ইন্টার্ণ চিকিৎসক পরিষদের (ইচিপ) সভাপতি ডা. কে এম তানভীরের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে চমেক হাসপাতালের ডেপুটি পরিচালক অংসপ্রু মারমা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সার্জারী বিভাগের প্রধান ডা. মতিউর রহমান বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares