বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘সমগ্র পৃথিবীর মুখে বাংলাদেশের প্রশংসা শুনে বিএনপির এখন মাথা নষ্ট হয়ে গেছে’

প্রকাশ: ৬ মে ২০২৩ | ৩:৫৮ অপরাহ্ণ আপডেট: ৬ মে ২০২৩ | ৩:৫৮ অপরাহ্ণ
‘সমগ্র পৃথিবীর মুখে বাংলাদেশের প্রশংসা শুনে বিএনপির এখন মাথা নষ্ট হয়ে গেছে’

রাঙ্গুনিয়া প্রতিনিধি 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আজকে সমগ্র বাংলাদেশ উন্নয়নের ফলে বদলে গেছে। এ বদলে যাওয়ার হাওয়া রাঙ্গুনিয়ায়ও লেগেছে। আজকে রাঙ্গুনিয়ায় যে পরিবর্তন হয়েছে তা ঈর্ষনীয়। এ পরিবর্তন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে সমগ্র পৃথিবীর কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেকারণে সমগ্র পৃথিবীর মুখে বাংলাদেশের প্রশংসা শুনে বিএনপির এখন মাথা নষ্ট হয়ে গেছে।

 

আজ শনিবার (৬ ম) তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প সমূহের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উল্লেখিত বক্তব্য করেন।

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আগে পুরো একটা থানাতে ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ হতো। কিন্তু আজকে আমি একটা ইউনিয়নে ১০০কোটি টাকারও বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করছি। এটা কেউ আগে চিন্তা করেনি কিন্তু আওয়ামী লীগ সরকারের কারনে সম্ভব হয়েছে।

এসময় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিট আওয়ামী লীগ, ওয়ার্ড ও মহল্লা কমিটির সাধারণ সম্পাদকসহ হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares