বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সন্দ্বীপ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৩ | ১১:২৩ পূর্বাহ্ণ আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২৩ | ১২:৫৭ অপরাহ্ণ
সন্দ্বীপ উপজেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আগামী ৪ ফেব্রুয়ারী বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা শাখার আওতাধীন সন্দ্বীপ উপজেলা ও পৌর সভার বিএনপি ও অঙ্গসংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যালয় নাসিমন ভবনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম বলেন, বর্তমান ভোটারবিহীন অবৈধ সরকারের পদত্যাগ, সংসদ বাতিল এবং নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের অধিনে নির্বাচন, বেগম খালেদা জিয়াসহ বিএনপির নেতাদের মুক্তির দাবিতে বিএনপি ১০ দফা প্রদান করেছে। এই ১০ দফা দাবি আদায়ের জন্য আগামী ৪ ফেব্রুয়ারী চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বিগত ১২ অক্টোবর পলোগ্রাউন্ডের মাঠে যেভাবে বিভাগীয় গণসমাবেশ সফলভাবে শুরু করেছিলাম, তেমনিভাবে এই বিভাগীয় সমাবেশও গণসমুদ্রে রূপান্তর হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ গায়ের জোরে সরকারে আছে। এই ফ্যাসিবাদি সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করেছে। এই দেশের মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে। তিনি আগামী ৪ ফেব্রুয়ারী চট্টগ্রাম বিভাগীয় সমা‌বেশ সফল কর‌তে সন্দ্বীপ উপজেলা বিএনপিকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুরের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে পৌর সভা বিএনপির আহ্বায়ক আহসানুল কবির তালুকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাষ্টার আবুল কাশেম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাকের হোসেন বিপুল, সাইফুর রহমান শামীম, জহিরুল ইসলাম জহির, মাহাবুবুল আলম শিমুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সফিকুল ইসলাম সফিক, সাইফুল ইসলাম টুটুল, আলমগীর হোসেন, বিএনপি নেতা হুমায়ুন কবির মেম্বার, জেলা যবদলের যুগ্ম সম্পাদক শওকত তালুকদার, হারুন অর রশিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক আশরাফ উল্ল্যহ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাওন রকি, জেলার সদস্য রেজাউল করিম, মুছা কলিমুল্লাহ, মো: আশরাফ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সজীব, সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ, উপজেলা মৎস্য জীবি দলের সভাপতি বাবুল মোল্লা, শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সমীর, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বক্তব্য রাখেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares