প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৬:৫৮ অপরাহ্ণ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২ | ৬:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের চন্দনাইশে বিজয় মেলায় সন্ত্রাসীদের হামলায় হাত হারানো সিরাজুল ইসলাম চৌধুরীকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দশ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজের কনফারেন্স রুমে তার হাতে চেকটি তুলে দেয়া হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, মো. সিরাজুল ইসলাম চৌধুরী ২০১০ সালে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট স্টেডিয়ামে মহান মুক্তিযুদ্ধ উপলক্ষ্যে বিজয় মেলা চলাকালীন সময়ে সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে জখম হন। এ ঘটনা তার শরীরের বামহাত সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়।
শনিবার/১৭ সেপ্টেম্বর, ২২/এসএম
