বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

সদরঘাটে হেলে পড়েছে ৩টি ভবন

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১ | ৯:৩৮ পূর্বাহ্ণ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ | ৯:৩৯ পূর্বাহ্ণ
সদরঘাটে হেলে পড়েছে ৩টি ভবন

চট্টগ্রাম নগরীর সদরঘাটে   তিনটি ভবন ও একটি মন্দির হেলে পড়েছে।বিষয়টি নজরে আসার পর ভবনের বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে।


সোমবার (২০ ডিসেম্বর) সদরঘাটের ফকিরপাড়ায় অবস্থিত স্বপন দাস, মনোরঞ্জন দাস ও মতি দাসের মালিকানাধীন ভবনগুলো রাত ১১টার দিকে হেলে পড়ে বলে । এসময় ভবনগুলোর সংলগ্ন একটি হিন্দু মন্দিরও হেলে পরে। পাশাপাশি কয়েকটি সেমিপাকা ও রান্নাঘরের মাটি ফেটে যাওয়ায় ধ্বসের ঝুঁকিতে রয়েছে।


ভবন মালিকরা জানান, সিডিএ তাদের ভবন সংলগ্ন গুলজার খাল দুই বছর ধরে খনন করছে।  খাল খনন কাজের জন্য একটি ভবনের কিছু অংশ আগে ভেঙে ফেলা হয়েছে।  কিন্তু অন্যান্য অংশ ঝুঁকিপূর্ণ ছিল। রাতে আমরা লক্ষ্য করলাম ভবনটি কাঁপছে। আমরা তাৎক্ষণিকভাবে ভবন থেকে বেরিয়ে আসি।  তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন বলেন, স্থানীয় বাসিন্দারা ভবনটি খালি করছেন। ভবনগুলো হেলে পড়েছে এবং এগুলো ঝুঁকিপূর্ণ ছিল। পাশাপাশি একটি হিন্দু মন্দিরও হেলে পড়েছে।
এদিকে  আজ মঙ্গলবার সকালে  হেলে পড়া এসব ভবন পরিদর্শন করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মকর্তারা। এ সময় সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান বলেন,নিয়ম অনুযায়ী প্রকল্পের প্রায় ১৫ ফুট দূরত্বে স্থাপনা নির্মাণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে৷ কিন্তু তারা তা না মেনে সিটি করপোরেশনের ড্রেনের ওয়ালের ওপর ভবনটি নির্মাণ করেছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares