প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ
মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে নিহত ও ৪ জন আহত হয়েছে।
আজ সকাল সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ঠাকুরদিঘী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত পিতার নাম মো গোলাম সরোয়ার ও তার তিন বছর বয়সী শিশু কন্যা মুসকান।
পুলিশ জানায়, ঠাকুরদিঘী এলাকায় মহাসড়কের পাশে পোশাক কারখানার পণ্যভর্তি একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিলো। ঢাকা থেকে কক্সবাজারমুখী প্রাইভেট কারটি নিয়ন্ত্রন হারিয়ে পেছনে ধাক্কা দেয়। এসময় প্রাইভেট কারটির সামনের অংশ কাভার্ড ভ্যানের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই বাবা মেয়ে মারা যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। আহত ২ জন মা ও ছেলে। তাদেরকে স্থানীয় হাসপাতাল ও অপর ২ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
হতাহতদের বাড়ি ঢাকার উত্তরার ১০ নং সেক্টরে।
