বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

সংরক্ষিত আসনে আ. লীগের মনোনয়ন পলেনে চট্টগ্রামরে ৩ নারী

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:০৪ অপরাহ্ণ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১০:০৪ অপরাহ্ণ
সংরক্ষিত আসনে আ. লীগের মনোনয়ন পলেনে চট্টগ্রামরে ৩ নারী

সাম্পান ডস্কে

চট্টগ্রাম থেকে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ৩ জন । তারা হলনে, ওয়াসিকা আয়েশা খান, শামীমা হারুন লুবনা ও দিলোয়ারা ইউসুফ।
বুধবার (১৪ ফেব্রুয়ার) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম ঘোষণাকালে এ তথ্য জানা যায়।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১ হাজার ৫৫৩ জন প্রার্থী এবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্যে থেকে যাচাই বাছাই করে ৪৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।আওয়ামী লীগের প্রয়াত প্রিেসডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের মেয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান আবারও পেয়েছে আওয়ামী লীগের মনোনয়ন।
ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আবদুল্লাহ আল হারুনের মেয়ে এবং দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা পেয়েছে আওয়ামী লীগের মনোনয়ন।দিলোয়ারা ইউসুফ চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডে বারবার নির্বাচিত সদস্য দিলোয়ারা ইউসুফ বর্তমান মেয়াদেও রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও চসিক (আংশিক) ওয়ার্ডের দায়িত্বে আছেন। এই ওয়ার্ডে তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে বর্তমানে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।আগামী ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে তাদের মনোনয়ন পত্র জমা দেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares