সংবাদ বিজ্ঞপ্তি
চট্টগ্রামের কৃতী সন্তান প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এশিয়ান গ্রুপ ও এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ সিআইপি ও এশিয়ান টেলিভিশনের ডিএমডি সাজ্জাদ রশিদ।
গণমাধ্যমে পাঠানো এশিয়ান টেলিভিশনের এক শোকবার্তায় বলা হয়, বিশ্বের ২৫টি দেশে তৈরি পোশাক রপ্তানিকারী ,শিল্পোদ্যোক্তা নাসির উদ্দিন। ৩৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি, স্কুল-কলেজসহ পাঁচটি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা এবং মানবকল্যাণে ক্যান্সার নিরাময় গবেষণায় অর্থযোগানদাতা ছিলেন তিনি। দেশ ও দশের জন্য তার অনন্য ভূমিকা তাঁকে স্মরণীয় করে রাখবে।
উল্লেখ্য,প্যাসিফিক জিন্সের স্বত্বাধিকারী নাছির উদ্দিন বাংলাদেশ সময় সোমবার (২৮ ফেব্রুয়ারী)দুপুর সোয়া ৩টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।আগামীকাল বুধবার সকালে তার লাশ থাইল্যান্ড থেকে দেশে আনা হবে।
