নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট একাডেমির সহকারী পরিচালক আমজাদ হোসেন হাজারী বলেছেন,বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে কোন অবস্থানে আছে তা বোঝানোর জন্য পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা মেট্রোরেলের মতো বৃহৎ বৃহৎ প্রকল্পগুলো নয়, জিডিপির দিকে তাকালেই বোঝা যাবে সত্যিই বাংলাদেশ কীভাবে দুর্বার গতিতে এগিয়ে চলছে। একমাত্র আওয়ামী লীগের আমলেই বাংলাদেশের জিডিপি ৭ শতাংশ অতিক্রম করে।
রবিবার ( ২২ মে) বেলা ১২ টায় চট্টগ্রাম মহানগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক বলেন, সময় তিনি দেশের সাধারণ মানুষের প্রতি শেখ হাসিনার অকৃত্রিম ভালোবাসা ও মমতা, তাঁর সততা ও কর্মদক্ষতা তাঁকে বর্তমান বাংলাদেশের অবিসংবাদিত নেতার আসনে আসীন করেছে।
তিনি বলেন, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে বাংলাদেশ। এজন্য বিশ্ব নেতারা উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শেখ হাসিনার। তিনি আরো বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গত এক দশকে ডিজিটাল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির সুবিধা। করোনার প্রাদুর্ভাবে ২০২০ সালের শুরুতে বিশ্ব যখন থমকে গিয়েছিল, সেই সময়টাতেও বিচক্ষণতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে বাংলাদেশ সরকার। যার ফলে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশ্বের সকল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঞ্চম। অন্যদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার ওপরে। যা একমাত্র শেথ হাসিনার কারণে সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, চট্টলার সিংহ পুরুষ এবি এম মহিউদ্দিন চৌধুরীর হাতে ধরে রাজনীতিতে পদার্পণ করেন ফেনীর সাংসদ নিজাম হাজারীর চাচা আমজাদ হোসেন হাজারী। সরকারী চাকুরী জীবনে রাজনীতিতে প্রকাশ্য সম্পৃক্ত থাকতে না পারলেও ছায়াতলে দায়িত্ব পালন করেছেন বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে। কখনো দলের জন্য, কখনো নেতাকর্মীদের আপদে বিপদে ঝাঁপিয়ে পেড়েছে তিনি। বর্তমানে তিনি ফের প্রকাশ্য রাজনীতিতে ফিরছেন। দলীয় রাজনীতিতে সরব হয়ে উঠছেন। যার ফলে তিনি চাকুরী থেকে অব্যাহতি চেয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি চট্টগ্রাম বা ফেনীর আওয়ামী লীগের একজন প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে তৎপরতা চালাচ্ছেন।
