নিজস্ব প্রতিনিধি:
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কতৃক পরিচালিত সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ১০১ সদস্যের এ কমিটিতে নাসির উদ্দিন তুসীরে সভাপতি ও কিশোর কুমার দে আকাশকে সাধারণ সম্পাদক করা হয়।
রোববার (১৮) সেপ্টেম্বর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি জাহিদুল হাসান জনি ও সাধারণ সম্পাদক মহসিন উদ্দিনে সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, তথ্য প্রযুক্তি সম্পাদক, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকসহ ১০১ সদস্যের এ কমিটিতে ১৫ জনকে সহ-সভাপতি, ৯ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৮ জনকে সাংগঠনিক সম্পাদক ও ১৬ জকে সহ-সম্পাদক করা হয়েছে।
সভাপতি মোহাম্মদ নাসির তুসী বলেন, এই কমিটির মাধ্যমে আমরা জাতির জনক বঙ্গবন্ধুর দর্শন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা এবং সকলের সহযোগিতায় শিশু-কিশোরদের অধিকার এবং শিশু নির্যাতন রোধে কাজ করব। জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে প্রতিষ্ঠিত সংগঠন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ দিক-নির্দেশনায় পরিচালিত করা হবে।
এছাড়া বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য বখতিয়ার সাঈদ ইরান ভাইয়ার প্রতি এবং সবার সহযোগিতা কামনা করেন।
সাধারণ সম্পাদক কিশোর কুমার দে আকাশ বলেন, চট্টগ্রাম উত্তর জেলা শেখ রাসেল শিশু কিশোর পরিষদ কর্তৃক অনুমোদিত ফটিকছড়ি উপজেলা শাখায় নর্বগঠিত কমিটিতে আমাকে সাধারণ সম্পাদক করায় আমি জেলা সভাপতি ও সম্পাদকসহ সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি সবাইকে সাথে নিয়ে আমার উপর অর্পিত এই দ্বায়িত্ব পালন করার চেষ্টা করবো। আপনারা জানেন শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তরে নিবন্ধনভুক্ত সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য সমাজসেবা এবং উন্নয়নমুলক কাজ, গরীব ও অসহায় ছেলেমেয়েদের পড়ালেখা থেকে শুরু করে বিভিন্ন বিনোদনমুলক কাজ আমরা করে থাকি। আমি সকলের কাছে দোয়া চাইবো আমাদেরকে সবাই সহযোগিতা করবেন ফটিকছড়ি উপজেলা এই সংগঠনটিকে বৃহত্তর সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি।
উল্লেখ্য, এই কমিটি আগামী ছয়মাস পর মেয়াদ শেষ হবে। এবং নতুন কমিটি গঠন করা হবে।
