বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শীতার্ত মানুষের মাঝে চট্টগ্রাম ড্যাবের কম্বল বিতরণ

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২ | ১১:৫৮ পূর্বাহ্ণ আপডেট: ২৩ জানুয়ারি ২০২২ | ১১:৫৮ পূর্বাহ্ণ
শীতার্ত মানুষের মাঝে চট্টগ্রাম ড্যাবের কম্বল বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি
চট্টগ্রাম নগরের শীতার্ত ছিন্নমূল, বয়স্ক ও অসহায় কর্মজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দ।

শনিবার (২২ জানুয়ারি) মধ্যরাতে ড্যাব চট্টগ্রাম শাখার পক্ষ থেকে নগরীর প্রবর্তক মোড়, মেডিকেল কলেজ ও বদনা শাহ মাজার এলাকায় বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া গরীব ও ভবঘুরে মানুষদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষের এসব কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অসহায় মানুষগুলো।

শীতবস্ত্র বিতরণকালে ড্যাব নেতৃবৃন্দ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ড্যাব দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ সারাদেশে বিভিন্ন মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এর অংশ হিসাবেই এই শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।ড্যাব সব সময় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে থাকে।

এসময় ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডা. এস এম সারোয়ার আলম, ড্যাব মহানগর শাখার সহ সভাপতি ডা. নুরুল করিম চৌধুরী, চমেক শাখার নেতা ডা. ইয়াসিন আরাফাত, জেলা শাখার দপ্তর সম্পাদক ডা. মো. মইনুদ্দীন মইন, চমেক শাখার সহ সাংগঠনিক সম্পাদক ডা. মেহেদী হাসান ইমাম, সহ দপ্তর সম্পাদক ডা. জাহেদুল আলম ইমন, মানব সম্পদ সম্পাদক ডা. তারেকুল ইসলাম জনি, ছাত্রদল নেতা আলাউদ্দীন আলো, মো. ফয়েজ, এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares