বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

শীতার্তদের মাঝে কেএসআরএম’র ১৫ হাজার কম্বল বিতরণ

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২২ | ১২:৩৬ অপরাহ্ণ আপডেট: ২৪ জানুয়ারি ২০২২ | ১২:৩৮ অপরাহ্ণ
শীতার্তদের মাঝে কেএসআরএম’র ১৫ হাজার কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক

দেশের অন্যতম ইস্পাত নির্মাণ শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম এর উদ্যোগে সারাদেশে শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম চলছে। ইতোমধ্যে মৌলভীবাজার, রাজশাহী, কিশোরগঞ্জ, পাবনাসহ চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকা ও সাতকানিয়ায় কম্বল বিতরণ করা হয়।

জানা যায়, এই শীত আসার পর থেকে এপর্যন্ত ১৫ হাজারের অধিক কম্বল বিতরণ করা হয়েছে । প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কেএসআরএমের শীর্ষ কর্মকর্তারা নিম্ন আয়ের মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

কেএসআরএমের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত এ প্রসঙ্গে বলেন, কম্বল বিতরণ দেশ ও দেশের মানুষের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। প্রতিবছর বিশেষ করে উত্তরাঞ্চলে শীতের প্রকোপ থাকে বেশি। এছাড়া ওই এলাকার মানুষের অধিকাংশই নিম্ন আয়ের। করোনার কারণে সারাদেশে চাকুরিহারা হয়েছেন অসংখ্য মানুষ। তাই আমাদের চেষ্টা ছিল পুরো করোনাকালেই নানাভাবে তাদের পাশে থাকার। তারই অংশ হিসেবে শীত মৌসুমে এবার বিতরণ করা হয়েছে কম্বল। সাধারণ মানুষের পাশে থাকার এই প্রচেষ্টা আমাদের আগামীতেও অব্যাহত থাকবে। হয়তো তা হবে অন্যকোনোভাবে।

তিনি আরও বলেন, মহামারি করোনার কারণে পরিবর্তীত পরিস্থিতিতে সাধারণ মানুষ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। যদিও তাদের জীবনযাত্রার মান স্বাভাবিক রাখার জন্য সরকার নানামুখি পদক্ষেপ নিয়েছে। তবু নিম্ন আয়ের মানুষ দিনাতিপাত করছে চরম সংকটের মাঝে। তাই সরকারের পাশাপাশি বিভিন্ন শিল্পগ্রুপ ও বিত্তশালীরা এগিয়ে এসেছে। পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষের। কেএসআরএম নানাভাবে দেশ ও দেশের মানুষের পাশে আছে সবসময়। সেই ধারাবাহিকতায় কেএসআরএম এবার সারাদেশের বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করেছে শীতার্তদের মাঝে। নিম্ন আয়ের সাধারণ মানুষ এসব কম্বল হাতে পেয়ে যে আনন্দ ও স্বস্তি অনুভব করেছে সেখানেই আমাদের প্রাপ্তি। কেএসআরএম সাধারণ মানুষের সেই আনন্দ ও অনুভবকেই ধারণ করে আরোহন করতে চায় শিখরে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares