বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শিল্প ও পর্যটনের সম্ভাবনায় সীতাকুণ্ডকে মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার আসলাম চৌধুরীর

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ | ৬:৫০ অপরাহ্ণ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ | ৬:৫০ অপরাহ্ণ
শিল্প ও পর্যটনের সম্ভাবনায় সীতাকুণ্ডকে মডেল পৌরসভা গড়ার অঙ্গীকার আসলাম চৌধুরীর

সাম্পান ডেস্ক:

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, যারা ধর্মীয় উগ্রবাদ সৃষ্টি করে ফায়দা হাসিল করতে চায়, তাদের সে স্বপ্ন কখনোই বাস্তবায়ন হবে না। সম্প্রীতির সীতাকুণ্ডে উগ্রবাদের কোনো স্থান নেই।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড পৌর সদরে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আসলাম চৌধুরী বলেন, শিল্প ও পর্যটন নগরী হিসেবে সীতাকুণ্ড পৌরসভার অপার সম্ভাবনা রয়েছে। সঠিক পরিকল্পনার মাধ্যমে এই সম্ভাবনাকে কাজে লাগানো গেলে সীতাকুণ্ড সারাদেশের মধ্যে একটি মডেল পৌরসভায় পরিণত হতে পারে। পর্যটকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি স্মার্ট সিটির ধারণাকে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রেখে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

এ সময় অনুষ্ঠিত নির্বাচনী গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. খুরশিদ জামিল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, মোজাহের উদ্দিন আশরাফ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্নাসহ দলীয় নেতাকর্মীরা।

আরএইচ/

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares