বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

‘শিক্ষার্থীদের জীবনের চেয়ে আপনার গদি বড় নয়’

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২ | ৬:২৫ অপরাহ্ণ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ | ৬:৩০ অপরাহ্ণ
‘শিক্ষার্থীদের জীবনের চেয়ে আপনার গদি বড় নয়’

নিজস্ব প্রতিবেদক

উপাচার্যের অপসারণের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে একাই দাঁড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষক।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে সমাজতত্ত্ব বিভাগের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান করেন এই বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলাম।

অধ্যাপক মাইদুল ইসলামের নিজের হাতে লেখা এই ফেস্টুনে ছিলো “ভিসি ফরিদউদ্দীন! শিক্ষার্থীদের জীবনের চেয়ে আপনার গদি বড় নয়, ক্ষমতার মসনদকে লাথি মারতে পারলে শিক্ষক তারে কয়। এখনি পদত্যাগ করুন।”

এ বিষয়ে অধ্যাপক মাইদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের আজকের এই পরিস্থিতির জন্য সবার আগে দায়ী ভিসি ফরিদউদ্দীন।উনার ইন্ধনে পুলিশ শিক্ষার্থীদের ওপর সেদিন তান্ডব চালিয়েছিল। তাই তার এখন একমুহূর্তও তার এই পদে থাকার অধিকার নেই। যেকারণে আমি নৈতিক দায়বদ্ধতা থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাতে এখানে একা এসে দাঁড়িয়েছি।

আপনি কেন একা দাঁড়ালেন জানতে চাইলে এই শিক্ষক বলেন,’ বিষয়টি আসলেই লজ্জাজনক । একটি বিশ্ববিদ্যালয়ে এতোবড় অন্যায় হচ্ছে, তবে আমরা অন্তত তাদের প্রতি দাঁড়িয়ে একটু সহানুভূতি জানাতে পারছিনা।আসল ব্যাপার হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো এখন বুদ্ধিবৃত্তিক শ্মশানে পরিণত হয়েছে।লেজুড়বৃত্তিক মনোভাবের কারণে আমরা নিজেদের স্বকীয়তাই হারিয়ে ফেলছি।যে কারণে কেউ প্রকাশ্যে কিছু বলছেন না।তবে আমি ইতোমধ্যে কয়েকজনের সাথে কথা বলেছি।আশাকরি, তাঁরাও এসে নৈতিক স্থান থেকে শাহজালালের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেবেন।’

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares