বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ২ লাখ আনসার মোতায়েন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩ | ৮:৪৬ অপরাহ্ণ আপডেট: ২১ অক্টোবর ২০২৩ | ৮:৪৭ অপরাহ্ণ
শারদীয় দুর্গাপূজার মণ্ডপে ২ লাখ আনসার মোতায়েন

সাম্পান ডেস্ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশের ৩২ হাজার ৮৪৫টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আনসার-ভিডিপির সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে ৩২ হাজার ৮৪৫টি মণ্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে অন্তত ৮ জন করে আনসার-ভিডিপি সদস্য উপস্থিত রয়েছে।

২৪ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালনে অব্যাহত থাকবেন আনসার-ভিডিপি সদস্যরা।

৬৪টি জেলায় জরুরি প্রয়োজনে কুইক রেসপন্স টিম তৈরী করে রেখেছে আনসার-ভিডিপি।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares