বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

শাপলা চত্ত্বরে জড়ো হচ্ছে জামায়াত-শিবির, লাঠিচার্জ করে তাড়ানোর চেষ্টা পুলিশের

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ
শাপলা চত্ত্বরে জড়ো হচ্ছে জামায়াত-শিবির, লাঠিচার্জ করে তাড়ানোর চেষ্টা পুলিশের

নিজস্ব প্রতিবেদক

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ কারাগারে বন্দি জামায়াত নেতাদের মুক্তির দাবিতে আজ রাজধানীর শাপলা চত্ত্বরে মহাসমাবেশের ডাক দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

একই সঙ্গে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি নয়াপল্টনে মহাসমাবেশ করবে।

এদিকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ করার অনুমতি দিলেও শাপলা চত্ত্বরে জামায়াতকে সমাবেশ করার অনুমিত দেয় নি বলে গণমাধ্যমকে জানান ডিএমপি।

তবে, জামায়াতের শীর্ষ নেতারা শাপলা চত্ত্বরে সমাবেশ করার কথা গণমাধ্যমকে জানান।

ইতোমধ্যে সমাবেশে যোগ দিতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সকালে ফজরের নামাজ পড়ে শাপলা চত্ত্বরের আশে পাশে জড়ো হতে শুরু করেন বলে জানা গেছে।

এদিকে রাজধানীর মতিঝিল শাপলা চত্ত্বর সকাল থেকে পুলিশ ঘিরে রেখেছে। যান চলাচলসহ সকল প্রকার প্রবেশ নিষিদ্ধ করেছে পুলিশ।

অপরদিকে বেলা বাড়ার সাথে সাথে জামায়াত -শিবিরের হাজার হাজার নেতা-কর্মী মিছিলে মিছিলে জড়ো হচ্ছে । শ্লোগানে শ্লোগানে মুখরিত করছে মতিঝিল। তবে, পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

 

অপরদিকে বড় বিরোধী দুই রাজনৈতিক দলের মহাসমাবেশ ঘিরে রাজধানীতে পরিবহন সংকটে সাধারণ পথচারী।গাড়ি না পেয়ে অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে ভ্যানে চড়ে গন্তব্যে যাচ্ছে বলে জানা গেছে।

 

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares