বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

শহীদজায়া মুশতারী শফী আর নেই

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১ | ১:৩৯ অপরাহ্ণ আপডেট: ২০ ডিসেম্বর ২০২১ | ১:৩৯ অপরাহ্ণ
শহীদজায়া মুশতারী শফী আর নেই

বরেণ্য সাহিত্যিক , নারীনেত্রী ও শহীদজায়া মুশতারী শফী মারা গেছেন।( ইন্নালিল্লাহি…রাজিউন)।

আজ সোমবার (২০ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়,বেগম মুশতারী শফী দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। এছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন রোগও ছিল। চিকিৎসার জন্য গত ২ ডিসেম্বর তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তির পর অবস্থার কিছুটা উন্নতি হলে রাজধানীতে মেয়ের বাসায় নিয়ে যাওয়া হয় মুশতারী শফীকে। এরপর গত ১৪ ডিসেম্বর শারীরিক অবস্থার আবার অবনতি হলে সিএমএইচ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তর করেন। গতকাল ১৯ ডিসেম্বর তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন।

মুশতারী শফী মুক্তিযুদ্ধবিষয়ক কয়েকটি অসাধারণ গ্রন্থ লিখেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : ‘মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী’, ‘চিঠি, জাহানারা ইমামকে’ ও ‘স্বাধীনতা আমার রক্তঝরা দিন’। এছাড়াও তিনি প্রবন্ধ, উপন্যাস, ভ্রমণকাহিনি, কিশোর গল্পগ্রন্থ, স্মৃতিচারণমূলক গ্রন্থও লিখেছেন।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares