বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২

লোহাগাড়ায় ট্রাকের সাথে সংঘর্ষে প্রাইভেট কারের ৫ আরোহীর মৃত্যু

প্রকাশ: ২১ মার্চ ২০২২ | ৫:৪৯ পূর্বাহ্ণ আপডেট: ২১ মার্চ ২০২২ | ৫:৪৯ পূর্বাহ্ণ
লোহাগাড়ায় ট্রাকের সাথে সংঘর্ষে প্রাইভেট কারের ৫ আরোহীর মৃত্যু

চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। হতাহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তারা কক্সবাজার সৈকতে বেড়াতে যাচ্ছিলেন।

আজ সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশের আধুনগর বাস স্টেশনের দক্ষিণ দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে নিহতদের মধ্যে এক জনের পরিচয় জানা যায়।তাঁর নাম হীরন। পেশায় তিনি একজন আইনজীবী।

জানা যায়, চালকসহ চট্টমেট্রো-গ-১১-০০৫২ নাম্বারের
প্রাইভেটকারের এই ৫ আরোহী চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলো।ভোর সাড়ে ৫টার দিকে এই কারের সাথে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই ট্রাকের (চট্টমেট্রো-ট-১২-০৩১৫) মুখোমুখি সংঘর্ষ হয়।এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়।খবর পেয়ে পুলিশ আহত একজনকে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

এই বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, ‘ আধুনগরে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই ৪ নিহত হয়েছে। গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে পাঠনো হলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সর্বশেষ পোস্ট



Shares