লোহাগাড়া প্রতিনিধিঃ
বিভিন্ন নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীর বিরোধিতাকারীদের নেতৃত্বে না আনার দাবি জানিয়েছেন লোহাগাড়া উপজেলা তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়াও নেতৃত্বে আনার ক্ষেত্রে ব্যক্তির পারিবারিক ইতিহাস বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২১ মে) বিকেলে উপজেলা দলীয় কার্যালয়ে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় এ দাবি জানানো হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন- দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জহির উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিএনপি-জামায়াত জোট রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্নে বিভোর। তারা দেশ-বিদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলছে। আগামী সংসদ নির্বাচন মোকাবিলা করতে দলকে তৃণমূল পর্যাযে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। কেন্দ্রের নির্দেশনায় আজকের বিশেষ বর্ধিত সভা। আগামী জুনের মধ্যেই ওয়ার্ড-ইউনিয়ন সম্মেলনের মাধ্যমে শক্তিশালী নেতৃত্ব তৈরী করতে হবে।’
সভায় আগামী জুনের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড সম্মেলন সম্পন্ন করে উপজেলার সম্মেলন প্রস্তুতির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষে ইউনিয়নভিত্তিক নয়টি সাংগঠনিক টিমও ঘোষণা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরুর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মির্জা কচির উদ্দিন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামরুন্নাহার, উপ- দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য আনোয়ার কামাল।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুচ্ছাফা চৌধুরী, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, নিবাস দাশ সাগর, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, মোহাম্মদ মিয়া ফারুক, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, চুনতি ইউনিয়ন সভাপতি শাহ আলম পল্টু, বড়হাতিয়া ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান চৌধুরী দুলাল, পুটিবিলা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন মানিক, আধুনগর ইউনিয়ন সভাপতি নুরুল কবির, আমিরাবাদ ইউনিয়নের আহ্বায়ক সিরাজুল ইসলাম, কলাউজান ইউনিয়ন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পদুয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক আবচার আহমদ, আধুনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আহমদ ও চরম্বা ইউনিয়ন সাধারণ সম্পাদক আসহাব উদ্দিন প্রমুখ।
